Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Dengu In Kolkata : কলকাতায় ডেঙ্গি রুখতে ড্রোন উড়িয়ে মশার লার্ভার খোঁজ

Searching for mosquito larvae by flying drones  (Symbolic Picture)
Searching for mosquito larvae by flying drones (Symbolic Picture)

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : মাস পেরোলেই উমা মা আসছেন। এদিকে মহানগরে ডেঙ্গি ও ম্যালেরিয়া ক্রমশ উদ্বেগ বাড়িয়ে তুলছে। ডেঙ্গি ভয় ধরাচ্ছে এবার কলকাতাতেও ।

মূলত এতদিন যেখানে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল, এবার সেই তালিকায় সামিল কলকাতাও। আক্রান্তর সংখ্যা বাড়তেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নিজেই নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। মশার তেল স্প্রে করার সঙ্গে আজ ড্রোন উড়িয়েও খোঁজা হচ্ছে মশার লার্ভা।

পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে নামলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরাও। ১০২ নম্বর ওয়ার্ডে ১২ বিঘা জমির ওপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় আগাছার জঙ্গল।

পাহাড়-প্রমাণ আবর্জনা জমেছে। ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে কারখানা চত্বর মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে মনে করছে পুরসভা। এতদিন যাবৎ মশার লার্ভা নিধনে এলাকা পরিষ্কার, নর্দমায় স্প্রে করার পাশাপাশি জমা জল জমতে না দেওয়া নিয়ে সচেতনা জারি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, দুর্গাপুজোর আগে এই মুহূর্তে কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা। তাই এদিন মশার তেল স্প্রে করার পাশাপাশি, ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে মশার লার্ভা।

You might also like!