Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Sealdah: সংকটে শহর!বন্ধ ৫ টি প্ল্যাটফর্ম, শিয়ালদহে ঢুকবে না ১৪৭ টি ট্রেন!

Sealdah Station.
Sealdah Station.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশুক্র থেকে রবি শিয়ালদহ শাখায় প্রচুর ট্রেন বাতিল, বন্ধ ৫ টি প্ল্যাটফর্ম। ১৪৭টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশনে না এসে দমদম জংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে গন্তব্যে যাতায়াত করবে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনে ২১ টির মধ্যে ১৬ টি প্ল্যাটফর্ম চালু থাকবে। মোট ৪০০ কর্মী টানা কাজ করবেন।নৈহাটি, কল্যাণী, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ লোকাল ঢুকবে না শিয়ালদহ স্টেশনে।

শিয়ালদহ ডিভিশনে বারো বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে জোরকদমে। প্ল‌্যাটফর্ম সম্প্রসারণ, এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৭ জুন থেকে দমদম স্টেশনের সম্প্রসারণের কাজ শুরু হবে ফের।

৩০ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শিয়ালদহ স্টেশনের ২১ টি প্ল্যাটফর্মের সবকটিই ১২ বগির লোকাল ট্রেন ঢোকার উপযুক্ত হয়ে যাবে।


You might also like!