Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Ration corruption case: রেশন দুর্নীতি কাণ্ডঃ কোটি কোটি টাকা উদ্ধার করল ইডি

Ed Raid in Kolkata (Symbolic Picture )
Ed Raid in Kolkata (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবার ও বিশাল অঙ্কের কালো টাকা উদ্ধার করল ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে এক কোটিরও বেশি টাকা উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামের কারখানা থেকে পাওয়া গিয়েছ ১ কোটি ৪০ লক্ষ টাকা।  গত ৪ ও ৫ তারিখে যে তল্লাশি হয় সেই তল্লাশির ভিত্তিতেই টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি। বাঁকুড়ার দুটি কোম্পানি থেকে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। তাদের 

মেসার্স এজে এগ্রোটেক ও মেসার্স এজে রয়েল প্রাইভেট লিমিটেড –  এই দুই সংস্থার পাটনার সিপি জেনাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী অধিকারিকরা। দুর্নীতি মামলায় উদ্ধার মোট টাকার পরিমাণ ১৮ কোটি ২০ লক্ষ।

গত ৪ তারিখ, শনিবার কাকভোরে বনগাঁর  কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে হানা দেয় ইডি। ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। বনগাঁর কোরার বাগানের ব্যবসায়ীদের বাড়িতেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুই ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছিল। সূত্রের খবর, এই  মিল থেকে রেশনে আটা এবং চাল যেত। বনগাঁর পাশাপাশি নদিয়ার  রানাঘাটেও ব্যাপক তল্লাশি ইডির। সেখানকার এক চালকলে অভিযান চালান ইডি আধিকারিকরা। 

সূত্রের খবর, ৪ তারিখ থেকে শুরু হওয়া সেই তল্লাশি  ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এর পর মঙ্গলবার ইডি অর্থ উদ্ধারের তথ্য সামনে আনে। জানা গিয়েছ, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৮ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। তবে ইডির অনুমান, আরও অর্থের হদিশ মিলবে। ইতিমধ্য়েই গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর রহমান এবং তাঁর সহযোগীদের গুদামে তল্লাশি চালিয়ে একাধিক ডায়েরি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেসব ডায়েরিতে রয়েছে নানা হিসেবনিকেশ। সেই তথ্য ঘেঁটে অর্থ উদ্ধার হয়েছে বলে খবর।  

You might also like!