kolkata

3 years ago

Raj Bhavan, Heritage Walk begins on New Year's:সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে কলকাতার রাজভবন, নববর্ষেই শুরু হেরিটেজ ওয়াক

Raj Bhavan to be open for all
Raj Bhavan to be open for all

 

কলকাতা, ১৩ এপ্রিল : পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের দিন সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে কলকাতার রাজভবন। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস আগেই একে ‘জন রাজভবন’ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। "হেরিটেজ ওয়াক"-এ ওই দিন সকালের দিকে সাধারণ মানুষ রাজভবন ঘুরে দেখতে পারবেন। রাজভবনে বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হবে বলে রাজ্যপাল আগেই জানিয়েছেন।

পয়লা বৈশাখ থেকেই রাজভবন হয়ে যাচ্ছে ‘জন রাজভবন’। নববর্ষ থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খোলা থাকবে। ঔপনিবেশিক মানসিকতার উত্তরাধিকার আর বয়ে বেড়ানো হবে না, ‘রীতি’ ভাঙতেই তাই রাজভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকারের ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, রাজভবনের ভিতরে থাকা সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার ইত্যাদি ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে, সামগ্রিকভাবে হেরিটেজ তালিকায় কী কী থাকবে, তা এখনও অস্পষ্ট।

You might also like!