kolkata

2 years ago

Weather Update:ঘূর্ণাবর্তের জেরে রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও

Weather Update
Weather Update

 

কলকাতা, ১৬ জুলাই  : ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। রবিবার এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গেও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে। জমিয়ে বৃষ্টি হবে যেসব জায়গায় সেখানে কাটবে অস্বস্তি।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে। রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। কিন্তু, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকালের থেকে এদিন বাড়বে বৃষ্টির তোড়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

এদিকে ভারী বৃষ্টিপাত টানা চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী,পয়লা জুন থেকে শুরু করে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৪২ শতাংশ। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকে বৃষ্টির আকাল চললেও বর্ষণে বানভাসি অবস্থা উত্তরের। অন্যদিকে, ফের সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূতের পূর্বাভাস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রবিবার এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হতে চলেছে বলে ইঙ্গিত।

You might also like!