kolkata

2 years ago

Weather forecast:বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে; কমবে তাপমাত্রার পারদ, উত্তরের ওপরের জেলায় চলবে বর্ষণ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৭ জুলাই : দক্ষিণবঙ্গে এবার আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টি হতে পারে।

এদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টির সৌজন্যে দক্ষিণ ও উত্তরবঙ্গের তাপমাত্রা এখন নিম্নমুখী। পারদ নামছে মহানগরীতেও। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।



You might also like!