
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ তাপপ্রবাহের কাটিয়ে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল শহরবাসী। বৃহস্পতিবারের ঝড় বৃষ্টির জেরে আজও তাপমাত্রা কমের (Kolkata temperature decreases) দিকেই থাকবে (weather forecast) এমনই জানা গেছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি আজও থাকবে। তবে, বিকেলের দিকে কলকাতার বিভিন্ন জায়গায় আজও ঝড় বৃষ্টির (chances of rain with thunder lightning) সম্ভাবনা রয়েছে।
কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়াতে আবহাওয়া শুষ্কই থাকবে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে মোট ১৫ জনের। ফলে, এমন দুর্ঘটনা এড়াতে ঝড় বৃষ্টির সময়ে বাড়ির বাইরে না বেরোনোরই পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
