kolkata

3 years ago

Rain Forecast in West Bengal: চলতি সপ্তাহে উত্তরের পাঁচ জেলা সহ ভিজতে পারে দক্ষিণবঙ্গ

Rain Forecast in West Bengal
Rain Forecast in West Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গরমের চোটে নাজেহাল অবস্থা শহরবাসীর। এরই মধ্যে সোমবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আশার বানী শোনা গেল। চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু এলাকায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপপ্রবাহ জারি থাকবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

 তবে দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আগামী ৪ দিন দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গরম কিছুটা কমতে পারে ২১ তারিখ অর্থাৎ শুক্রবারের পর থেকে। 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভিজতে পারে পূর্ব মেদিনীপুর। এ ছাড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় শুক্রবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 উল্লেখ্য,তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তার মাঝে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে। যদিও কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় এখনও গরমের দাপট অব্যাহত রয়েছে। 

You might also like!