
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের র্যাগিং-র অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামে। নাম গোপন রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠিতে অভিযোগ জানিয়ে হস্টেল ছাড়লেন স্নাতকোত্তরের এক প্রথম বর্ষের ছাত্র। ঘটনা ঘিরে আবার চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের সিডি ব্লকে থাকতেন ওই প্রথম বর্ষের পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি দেন ওই ছাত্র। অভিযোগ করেন, তাঁকে হেনস্থা করা হচ্ছে। তিনি হস্টেলে নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই হস্টেল ছেড়ে চলে যাচ্ছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। অভিযোগ ছিল, হস্টেলে র্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের এক ছাত্র হয়। ঘটনায় পর এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরের একাধিক ঘটনা উঠে আসে সংবাদ মাধ্যমের। র্যাগিং রুখতে অ্যান্টি র্যাগিং কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ফের একই ঘটনায় প্রশ্ন উঠে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর মারফত ১৩ অক্টোবর দুটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ আসায় ক্ষুব্ধ হন অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠিও পাঠান তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয় বুদ্ধদেব সাউকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নিয়োগ করেন।
