kolkata

7 hours ago

Ritabrata Banerjee: তৃণমূলের ৪৪০ কোটির তহবিল ঘিরে প্রশ্ন, এবার স্পেশাল অডিটরের দাবি ঋতব্রত শিবিরের

Ritabrata Bandyopadhyay and others at the press conference
Ritabrata Bandyopadhyay and others at the press conference

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকেই ফ্রিজ করা রয়েছে, যেখানে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই বিপুল অর্থের উৎস ও ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দলের তহবিলের হিসাব খতিয়ে দেখতে বিশেষ অডিটর নিয়োগের দাবি তুলেছে ‘নতুন’ তৃণমূল শিবির। সোমবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে দলের আর্থিক বিষয় নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়। সেখানে ঋতব্রত জানান, তহবিল সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে স্পেশাল অডিটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিন ঋতব্রত বলেন, “এই বিষয়ে আজ আলোচনা হয়েছে। এটা একটা সিরিয়াস বিষয়। এই ব্যাঙ্কের যে বিষয় রয়েছে, তার তদন্তের জন্য একাধিক বিধায়ক অভিযোগ দায়ের করেছেন। অরূপ বিশ্বাস অভিযোগ দায়ের করেছেন। আজ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। যদি কোনও আর্থিক বেনিয়ম থাকে, তাহলে সেটা দেখতে হবে। প্রশাসনের কাছেও আবেদন করা হয়েছে। পালাবদলের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। একে একে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতার হাত ছেড়েছেন ৬৪ জনের বেশি বিধায়ক। ফলে পরিষদীয় দলের রাশ তাঁর হাতছাড়া হয়েছে। সোমবার বিকেলে নতুন কমিটি ঘোষণা করেছে ‘আসল তৃণমূল’। 

তৃণমূলের আর্থিক তহবিল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ‘নতুন’ তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই তহবিল থাকবে? সেই নিয়ে জোর চর্চা চলছে। তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত ওই তিন অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না। সেসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না, কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত। তদন্ত হওয়া উচিত।” 

You might also like!