
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরের বিভিন্ন পুজা মন্দপগুলিতে আজই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে শ্রীভূমির পুজো দিয়ে শুরু করবেন এবছরের পুজো উদ্বোধন। শেষ মুহূর্তের কিছু টাচআপ বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এদিন থেকেই ঠাকুর দেখতে ভিড় জমাবে উৎসাহী জনতা। তাই বিকেলের দিকে লেকটাউন অঞ্চলে জনতার ভিড়ে যাতে ট্রাফিকে কোনও চাপ না পড়ে তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। শ্রীভূমি ছাড়াও হাতিবাগান সার্বজনীন, আহিরীটোলা সহ উত্তর কলকাতার ছয়টি স্টার পুজোর। ফলে পুজো উদ্বোধনের পর আগেভাগে ঠাকুর দেখতে অত্যুৎসাহী দর্শকের ভিড় এদিন রাস্তায় নামবে তা বলাই বাহুল্য।
হাতিবাগান, নিউমার্কেট, গড়িয়াহাট অঞ্চলে বিকেলের পর বাড়ছে ট্রাফিকের চাপ। এদিন বেলা ১০ টা নাগাদ একটি বিশেষ সংগঠনের জমায়েত রয়েছে রানি রাসমনি রোডে। সেই কারণে বন্ধ থাকতে পারে রাস্তার একাংশ। এখানে পৌঁছতে বিভিন্ন সময় হাওড়া ও শিয়ালদা থেকে দফায় দফায় মানুষ মিছিল করে সেখানে আসবেন। ফলে হাওড়া থেকে আর আর অ্যাভিনিউ ও শিয়ালদা টু আর আর অ্যাভিনিউ রুটে ট্রাফিকে প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি মতো বিকল্প ব্যবস্থাও থাকছে বলে আশ্বস্ত করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
