Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Howrah:রেমালের দাপটে জনজীবন বিপর্যস্ত হাওড়ায়

Public life in Howrah disrupted by Remal
Public life in Howrah disrupted by Remal

 

হাওড়া, ২৭ মে: ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ায় সোমবার জনজীবন বিপর্যস্ত হয় হাওড়ায়।রবিবার রাত থেকে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির জেরে হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ঘুসুড়ি এবং লিলুয়ার নিচু এলাকাগুলিতে কোথাও গোড়ালিসমান, আবার কোথাও তার বেশি জল দাঁড়িয়ে যায়। এর ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।

হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়, ১১টি পাম্পের মাধ্যমে জল নামানোর চেষ্টা করা হয়। এর পাশাপাশি পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সাতটি মোবাইল বা ভ্রাম্যমান পাম্প চালু করা হচ্ছে, যাতে নিচু এলাকা থেকে দ্রুত জল নামানো যায়।

পুরসভা সূত্রে খবর, ঝড়ের দাপটে মধ্য হাওড়ার হালদারপাড়া সেকেন্ড বাই লেন-সহ কয়েকটি বাড়িতে গাছ ভেঙে পড়ে। পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ওই গাছ কেটে ফেলার কাজ শুরু করেন। তবে ওই ঘটনায় পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর নেই।


You might also like!