Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Primary Education Board WB : ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Primary Education Board WB (File picture)
Primary Education Board WB (File picture)

 

কলকাতা, ৪ নভেম্বর  : নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা শুক্রবার রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে।

মামলায় বিচারপতি অমৃতা সিনহা ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। বলেন, মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি দিতে হবে। পর্ষদও মেনে নেয় এই নিয়োগ বেআইনি। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ।

You might also like!