Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Dilip Ghosh:তৃণমূল কংগ্রেস সরকারের শাসন থেকে জনতা মুক্তি চাইছে : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

বর্ধমান, ৩ মে : তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করে বলেছেন, "তৃণমূল কংগ্রেস সরকারের শাসন থেকে জনতা মুক্তি চাইছে।" শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছেন, "প্রশাসনিক ব্যর্থতা, অসামাজিক ও দেশবিরোধী কার্যকলাপ বেড়েই চলেছে...শিক্ষা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রেও কেলেঙ্কারি ও দুর্নীতি বেড়েছে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত...পশ্চিমবঙ্গের মানুষ ব্যথিত এবং তাদের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।"

রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, "এটা নতুন কিছু নয়। এটাই তো তৃণমূলের রাজনীতি। আমি জানি না তারা আর কতটা নীচে নামবে!"


You might also like!