Breaking News

 

kolkata

3 years ago

House Collapsed : পূরবী সিনেমা হলের কাছে দুর্ঘটনা!ঘটনাস্থলে হাজির দমকলের দু’টি গাড়ি

House Collapsed Near Puravi
House Collapsed Near Puravi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন দশেক আগেই বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপরে থাকা বৌবাজার বাজারের দোতলার ঝুলবারান্দার একাংশ ভেঙে পড়েছিল , সেই ঘটনারই পুনরাবৃতি ঘটল এবার কলকাতার মহাত্মা গান্ধী রোডের পূরবী সিনেমা হলের কাছে, সেখানে ভেঙ্গে পড়ল একটি বাড়ির একাংশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দমকলের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। 

সূত্রে খবর, বহুতলের সিঁড়ির অংশ ভেঙে পড়েই বিপত্তি ঘটেছে। বাড়ির ভিতরে চার জন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই মতো তাঁদের উদ্ধারের চেষ্টাও করা হচ্ছে। 

You might also like!