
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ৯ অক্টোবর। শহর কলকাতার রাস্তাঘাট আজ কেমন থাকবে তা অবশ্যই জেনে নেওয়া দরকার।
লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহর কলকাতার বুকে যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই আছে। কোনও দুর্ঘটনারও খবর নেই। দুপুর দেড়টা নাগাদ আরএসএম স্কোয়ার থেকে একটি মিছিল বের হবে, যেটি রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জী রোড হয়ে এগোবে। আর দুপুর ৩টের সময় রয়েছে আরও একটি মিছিল, যেটি লেনিন মূর্তি থেকে বেরিয়ে জে এল নেহেরু রোড, চৌরঙ্গী, হয়ে যাবে হাজরা ক্রসিং পর্যন্ত। এছাড়া আর তেমন কোনও মিটিং মিছিল খবর আজ কলকাতার বুকে নেই।
