Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

BJP Candidate Rekha Patra: ‘বিরোধী দলনেতাকে..,’ ভোটে হারতেই ফোঁস! এবার বিরাট অভিযোগ রেখার, BJP-তে শোরগোল

BJP Candidate Rekha Patra
BJP Candidate Rekha Patra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় বিজেপির সবথেকে বড় চমক ছিল বসিরহাট আসনে সন্দেশখালির গৃহবধূ। সন্দেশখালির আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে (BJP Candidate Rekha Patra) বসিরহাট (Basirhat) থেকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসেবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেন। তারপর থেকেই শুরু বিজেপি প্রার্থীর লড়াই। তবে শেষে নিট ফল শুন্য।

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছেন রেখা পাত্র। তৃণমূলের কাছে হেরেছেন ৩ লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে।

বসিরহাট লোকসভার অধীন ৭টি বিধানসভার মধ্যে ৬টিতেই পিছিয়ে রয়েছেন তিনি। তবে নিজের জায়গা সন্দেশখালিতে এগিয়ে রয়েছেন রেখা। ভোট গণনার দিন যখন স্পষ্ট হচ্ছিল তিনি হারছেন সেই সময়ই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান রেখা। পুলিশ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন।

এবারে ভোটের ফলাফল নিয়ে মুখ খুললেন রেখাদেবী। কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল, এবার এমনই অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। ভোটে হেরে যাওয়ার পর থেকে সন্দেশখালিতে খুব একটা দেখা যাচ্ছে না রেখাকে। এই বিষয়ে প্রশ্ন করতে বিজেপি প্রার্থী বলেন, “সময় হলেই সন্দেশখালিতে যাব। আমি চোর নই যে লুকিয়ে থাকব। আমি কবে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই লড়াই শক্তিশালী করব। তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াব।”

ভোট পরবর্তী লাগাতার হিংসার ঘটনা নিয়ে রেখা বলেন, “অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা ঘরছাড়া হয়েও বিজেপিকে সমর্থন জানিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। যেখানে মানুষের উপরে অত্যাচার হবে সেখানে যাব। আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে। রেখা পাত্র হার স্বীকার করেনি। একবার যখন রাজনীতিতে এসেছি যখন রাজনীতিতেই থাকব।”

এদিকে দলের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কথা শোনা গেল রেখার গলায়। বিজেপি প্রার্থী বলেন, “যারা এই হারের পিছনে আছে, আমাদের যে কার্যকর্তারা দল করে পিছন থেকে ছুরি মেরেছেন তারা একদিন জবাব পেয়ে যাবেন। দলকে অসম্মানিত করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ওরা যা করেছেন তার জবাব পেয়ে যাবেন।” রেখার সংযোজন, “প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতাকে ছোট করার জন্যই আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে। এই হার পরাজয় হিসাবে নিচ্ছি না।’


You might also like!