kolkata

2 years ago

Parking Fees: পার্কিং ফিজ নিয়ে 'জুলুম', বিরক্ত গাড়িওয়ালারা

Kolkata Parking (Symbolic Picture)
Kolkata Parking (Symbolic Picture)

 

কলকাতা, ১০ অক্টোবর : কলকাতার পার্কিং ফিজ নিয়ে গাড়িমালিকদের সঙ্গে চোর-পুলিশ খেলছে পুরসভা ও পুলিশ। বহু জায়গাতেই নির্ধারিত হারের চেয়ে বেশি ফিজ নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে ’জুলুম’-এর অভিযোগও উঠছে। পুরসভার ভূমিকাতেও ক্ষুব্ধ নবান্ন।

পুরসভা আগে পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে ক্ষুব্ধ হন খোদ মুখ্যমন্ত্রী। গত বছর সেপ্টেম্বর মাসে নবান্ন ওই প্রস্তাব বাতিল করে দেয়। নবান্ন কলকাতা পুরসভাকে জানায় কলকাতার পার্কিং ফি বাড়ানো যাবে না। তারপরও পুরসভা মে মাসে নবান্নে কয়েকটি ভারতীয় শহরের পার্কিংয়ের হারের তুলনা পাঠায়। সেই অনুযায়ী কলকাতার জন্য পার্কিংয়ের হার নির্ধারণ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু নবান্ন এখনকার পার্কিং ফি বহাল রেখেছে।

এরকম পরিস্থিতিতে মূলত অফিসপাড়ায় কিছু পার্কিং অ্যাটেণ্ডেন্ট বাড়তি টাকা নিচ্ছে। এখন কলকাতার দিনের বিদ্যমান পার্কিং রেট — সকাল ৭টা থেকে রাত ১০টা — গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা এবং টু-হুইলারের জন্য ৫ টাকা। নাইট পার্কিং — রাত ১০টা থেকে সকাল ৭টা — গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ৩০ টাকা এবং টু-হুইলারের জন্য ঘণ্টায় ১০ টাকা।

অনেক গাড়িওয়ালার এই হার জানা না থাকায় দাবিমত ফিজ দিয়ে দিচ্ছেন। অনেক গাড়িওয়ালা ঝামেলা এড়াতে বাড়তি টাকা দিচ্ছেন। কারণ, ভবিষ্যতে ওখানে আবার গেলে স্থানাভাবের অজুহাত দেখিয়ে অ্যাটেণ্ডেন্ট গাড়ি রাখতে নাও দিতে পারেন।


You might also like!