Breaking News

 

kolkata

3 years ago

Terrorist in Howrah : জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশ থেকে ধৃত সন্দেহভাজন, পাকড়াও সিমি-র প্রাক্তন সদস্য

One suspected militant arrested
One suspected militant arrested

 

কলকাতা, ১০ জানুয়ারি  : জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হাওড়ার দুই যুবককে গ্রেফতার করার পর আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আব্দুল রকিব কুরেশি। ৩৩ বছর বয়সি আব্দুলকে মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুলের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ এবং অন্যান্য এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা, জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাঁর যোগসূত্র প্রমাণ করে। সিমি-র প্রাক্তন সদস্য ছিল আব্দুল। মধ্যপ্রদেশ থেকে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।


You might also like!