kolkata

2 years ago

Bike Accident: ক্যানিংয়ে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু একজনের

Bike Accident (File Picture)
Bike Accident (File Picture)

 

ক্যানিং, ১০ অক্টোবর : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুর কাছেই বেপরোয়া গতিতে মোটর বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক আরোহী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে । মৃতের নাম শফিকুল ঢালী(১৮)। আহত যুবকের নাম সাহিল সেখ। তাঁরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিন রাত্রি বারোটা নাগাদ বাইকে করে তিন বন্ধু মাতলা সেতুতে ঘুরতে আসে। সেখানে বাইকের মালিক মিরাজ শেখের কাছ থেকে বাইকটা নিয়ে শফিকুল ও সাহিল সেতুর উপরে বাইক চালাতে যায়। প্রচন্ড গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা শফিকুল ঢালীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সাহিল এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের কারও মাথায় কোন হেলমেট ছিল না।

You might also like!