kolkata

3 years ago

Partha Chatterjee : দলীয় কর্মীদের নববর্ষ এবং প্রতিষ্ঠা দিবসের আগাম শুভেচ্ছাবার্তা পার্থ-র

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ২২ ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের আগে দলের সমর্থকদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে পেশ করার সময় প্রাক্তন মন্ত্রী প্রতিষ্ঠা দিবসের আগাম শুভেচ্ছা ও নববর্ষের অভিনন্দন জানালেন দলীয় কর্মী সমর্থকদের। প্রসঙ্গত, আগামী এক জানুয়ারি তৃণমূল কংগ্রেসর ২৫তম প্রতিষ্ঠা দিবস।

আদালতে ঢোকার আগে গাড়ি থেকে নেমে পার্থ বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত জোকা-বিবাদীবাগ মেট্রো রেলের সূচনা হতে চলেছে। তাতে তিনি খুশি। এছাড়া আরও কোনও প্রশ্নের জবাব দেননি তৃণমূলের এই নেতা। তাঁকে প্রশ্ন করা হয় আপনি কী ষড়যন্ত্রের শিকার? তারও কোনও জবাব দেননি তিনি। এদিন আলিপুরে সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টে তোলা হয় এসপি সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্যকে।

পাশাপাশি এদিন বেহালাবাসীরও মন জিততে চাইলেন পার্থ। তিনি জেলে যাওয়ার পর ওই এলাকাতেই তাঁর নামে অনেক পোস্টার পড়েছে। এলাকার মানুষদেরও প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে। এ বার সেই বেহালাবাসীদেরই হিতে কথা বলতে এবং অভিনন্দন জানাতে দেখা গেল পার্থকে।

You might also like!