
কলকাতা, ৭ মে : আজ রবিবার ইষ্টবেঙ্গল ক্লবে উন্মোচিত হতে চলেছে ক্লাবের নয়া মেম্বারস লাউঞ্জ। বিকেলে ৫টায় উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দেবাশীষ কুমার। কলকাতা ময়দানের প্রথম কোনো ক্লাব এই নয়া ব্যবস্থা গড়ে তুলছে। যেখানে থাকবে বিগ স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি সমস্ত রকমে খাদ্য ও পানীয় পরিষেবা। বলতে গেলে একেবারে বিদেশি ক্লাব গুলির ধাঁচেই তৈরি হচ্ছে এই মেম্বারস লাউঞ্জ। যা দেখার জন্য মুখিয়ে আপামর লাল-হলুদ সমর্থকরা।
ক্লাব তাঁবুর দক্ষিণ দিকে ১৮০০ স্কোয়ার ফুট জায়গায় তৈরী হবে এই লাউঞ্জ। এর আগে লাউঞ্জ হওয়া নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। সমর্থকদের বক্তব্য ছিল, দিনের পর দিন ক্লাবে ট্রফি নেই। ডার্বিতে হারতে হচ্ছে মোহনবাগানের কাছে। এই সবের মাঝে পড়ে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তবে এবার সেই লাউঞ্জ তৈরী হচ্ছে।
