kolkata

2 years ago

New license: লাইসেন্স বাতিলের নয়া নীতি, ক্ষুব্ধ চালকরা

New license cancellation policy, angry drivers (Symbolic Picture)
New license cancellation policy, angry drivers (Symbolic Picture)

 

কলকাতা, ১৭ জুলাই: পথ দুর্ঘটনার ক্ষেত্রে থানার তদন্তকারী সাব ইন্সপেক্টর (এসআই)-রাই অভিযুক্ত চালকের লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ করতে পারবেন। সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) রূপেশ কুমার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। সোমবার সেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন গণপরিবহণ সংগঠনগুলির নেতারা।

কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, শহরে বাইক-সহ বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ছোটখাটো পথ দুর্ঘটনার ক্ষেত্রে নির্বিচারে লাইসেন্স সাসপেন্ড করা হলে বেসরকারি পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যার ফল আগামী দিনে ভোগ করতে হতে পারে গণপরিবহণের ওপর নির্ভরশীল সাধারণ মানুষকে।

এত দিন দুর্ঘটনায় কোনও রক্তপাতের ঘটনা ঘটলে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ লাইসেন্স সাসপেন্ড করতে পারত। এ ক্ষেত্রে গাড়ির চালকের লাইসেন্স ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সাসপেন্ড হয়ে থাকত। পরে আবার আবেদনের ভিত্তিতে সেই লাইসেন্স ফেরত পেতেন চালকরা। কিন্তু নতুন নিয়মে আশঙ্কার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন গণপরিবহণ সংগঠনের নেতারা। কারণ, ইতিমধ্যে কলকাতার সব থানার ওসিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, পরিবহণ দফতরের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (আরটিও) বা অ্যাডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (এআরটিও)-এর কাছে নিয়ম মেনে এই সুপারিশ পাঠাতে হবে। এই নতুন নিয়ম কার্যকর করার আগে পুলিশ প্রশাসনের বিষয়টি আবারও ভেবে দেখা উচিত বলে দাবি করেছে পরিবহণ সংগঠনগুলি।

You might also like!