Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Iit Delhi Study Kolkata: কলকাতার মুকুটে নয়া পালক! বিশেষ তথ্য উঠে এল আইআইটি দিল্লির গবেষণায়

Vidyasagar Setu (File Picture)
Vidyasagar Setu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি দিল্লি আইআইটির একটি গবেষণা জানাচ্ছে, কলকাতার 'হাওয়া' ভালো। একটি সমীক্ষা চালায় দিল্লি আইআইটির সেন্টার ফর এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট অ্যান্ড এয়ার পলিউশন। এই গবেষণা করা হয় বাতাসে পিএম ২.৫ (সুক্ষ্ম ধূলিকণা)-র উপস্থিতি কত পরিমাণ রয়েছে তার উপর ভিত্তি করে। তাৎপর্যপূর্ণভাবে এই ধূলিকণা র আধিক্য বাতাসকে 'বিষাক্ত' করে। এই গবেষণায় ১১টি মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে এবং প্রথম স্থানে রয়েছে চেন্নাই।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধূলিকণা বাতাসকে আরও দূষিত করে দেয়। ফুসফুসে মারাত্মক ক্ষতি করে। গবেষণায় জানা যাচ্ছে, কলকাতার বাতাসে এই পিএম ২.৫ অপেক্ষাকৃত কম। অন্যদিকে, কলকাতা থেকে মাত্র ৪০৬ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা এই গবেষণায় 'সবথেকে দূষিত শহর' হিসেবে উঠে এসেছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, 'দূষণ রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। একইসঙ্গে আবহাওয়ার পরিস্থিতিও এক্ষেত্রে সাহায্য করেছে।' প্রকৃতি এবং দূষণ মুক্ত পরিকল্পনা-এই জোড়া স্ট্র্যাটেজিতেই কার্যত বাজিমাত করেছে কলকাতা।


You might also like!