
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিপাকে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ করেছেন ওই মহিলা। এই মামলায় এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলন নওশাদ। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।
ডোমকলের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। জানান, তদন্তাধীন বিষয়, কোনও মন্তব্য করবেন না।
গোপন জবানবন্দি সম্ভবত চিন্তা বাড়াচ্ছে নওশাদের সে কারনে আগাম জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। এছাড়া শনিবার পঞ্চায়েত ভোট, মঙ্গলবার ফলপ্রকাশ। এর মধ্যে নওশাদ রাজনৈতিক কাজে ব্যস্ত থাকবেন। সেসময় আইনি জটিলতা এড়াতে চান তিনি। সোমবার আদালত কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
