Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Moving Toilet in Kolkata: শহরের পথে মহিলাদের জন্য ভ্রাম্যমাণ শৌচালয়! উদ্যোগ পুরসভার তরফে

Moving Toilet (File Picture)
Moving Toilet (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা শহরে যে পরিমাণ মানুষের বাস এবং কর্মসূত্রে যে সকল মানুষ কলকাতায় আসেন সেই তুলনায় শৌচালয়ের সংখ্যা খুবই কম। ফলে রাস্তায় মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুশজনকে। বিশেষত মহিলাদেরকে। তাই এই সমস্যার সমাধান করতে এ বার ভ্রাম্যমাণ শৌচালয় চালু করল কলকাতা পুরসভা।

নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট-সহ যে সব জায়গায় মানুষের ঢল নামে সেই সমস্ত জায়গায় ঘুরবে এটি। মঙ্গলবার প্রথম এমন একটি শৌচালয় পথে নামানো হয়েছে। ধাপে-ধাপে এই ধরনের শৌচালয়ের সংখ্যা বাড়ানো হবে বলে জানাচ্ছে পুরসভা।

You might also like!