Breaking News

 

kolkata

3 years ago

Mithun Chakraborty: লিডার নই, আমি ক্যাডার, ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রায় আবেগে ভাসালেন মিঠুন

Mithun Chakraborty
Mithun Chakraborty

 

আগরতলা, ১১ জানুয়ারি  : লিডার নই, আমি তোমাদের মতোই একজন সাধারণ ক্যাডার। তোমাদের মাঝেই থাকতে চাই। বুধবার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় অংশ এভাবেই মিঠুন চক্রবর্তীর গলায় আবেগের সুর ভেসে উঠেছে। তাঁর কথায়, অনেকদিন বাদে ত্রিপুরায় এসেছি। উন্নয়ন দেখে সত্যিই স্তম্ভিত আমি। অবশ্য বিজেপি ক্ষমতায় রয়েছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। এদিকে, আজ তিনি মজলিশপুর বিধানসভা কেন্দ্রেও জনবিশ্বাস যাত্রায় অংশ নিয়েছেন।

মিঠুনের দাবি, বিজেপি শাসিত সমস্ত রাজ্যে উন্নয়নের ধারা বইছে। কারণ ওই রাজ্যগুলির সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। মিঠুনের কথায়, প্রধানমন্ত্রীর চিন্তাধারা মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। অনেকে শুধু বলে থাকেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে দেখান। মিঠুন চক্রবর্তী বলেন, আপনাদের আশ্বাস দিতে হবে, পুনরায় ত্রিপুরায় যখন আসব তখন বিজেপি সরকার দেখতে পাব। তাঁর দাবি, বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে আগামী পাঁচ বছরে ত্রিপুরা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। এদিন তিনি জনসভায় মানুষের অনুরোধে তাঁর একাধিক চলচ্চিত্রের ডায়ালগ শুনিয়েছেন।

You might also like!