Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Update:রবিবারই ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম, বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কবে ফিরবে শীত ?

Weather Update
Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃডিসেম্বর মাস পড়ে গিয়েছে । কিন্তু শীতের দেখা নেই । ভোরের দিকে হালকা আমেজ, তা আবার বেলা বাড়লেই উধাও । ডিসেম্বরেও দরদর করে ঘামতে হচ্ছে । ৮ ডিসেম্বর পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ৯ তারিখের পর থেকে আবার ঠান্ডা পড়তে শুরু করবে ।

ঘূর্ণিঝড়ের প্রভাবেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা । হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মিগজাউম । মঙ্গলবার দুপুর অথবা বিকেলে তা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে । তবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি বাংলায় পড়বে ? হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায় । তবে, তাপমাত্রা বাড়বে । ৬ এবং ৭ ডিসেম্বর দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে কলকাতাতেও । তবেস ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে । তারপরই শুরু হবে শীতের স্পেল ।

শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এরপর ওই ঘূর্ণিঝড় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে । পরে তা গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোবে ।

You might also like!