kolkata

3 years ago

Kolkata Metro: বড়দিনে যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

Metro authorities have taken a number of steps to facilitate commuters on Christmas
Metro authorities have taken a number of steps to facilitate commuters on Christmas

 

কলকাতা, ২৩ ডিসেম্বর : বড়দিনে মেট্রো যাত্রীদের নিরাপদ যাত্রা, উন্নত পরিষেবা দিতে কলকাতা মেট্রো রেল আগামী ২৫ ডিসেম্বর, রবিবার দক্ষিণেশ্বর, দমদম, পার্ক স্ট্রিট, ময়দান এবং রবীন্দ্র সদন স্টেশনে অতিরিক্ত কর্মী মোতায়েন করবে। ওই দিন ওই সব স্টেশনে ট্র্যাফিক ইন্সপেক্টর এবং সুপারভাইজাররাও থাকবেন। যাত্রীদের সুবিধার্থে পার্কস্ট্রিট স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। যাত্রীদের অতিরিক্ত চাহিদা অনুসারে পর্যাপ্ত টোকেনও দেওয়া হবে।

ওই স্টেশনে ওই দিন একটি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বুথও খোলা থাকবে। মেট্রোর বরিষ্ট আধিকারিকরা ওই দিন মেট্রো রেল ভবনের কন্ট্রোল রুমে থাকবেন এবং সমস্ত রকম পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মেট্রো রেল সূত্রের খবর। পাশাপশি মেট্রো যাত্রীদের কোভিড প্রটোকল মেনে চলতে মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আবেদন জানিয়েছে।

You might also like!