Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast of The west Bengal: বৃষ্টির পর পারদ নামল কলকাতায়; তবুও স্বাভাবিকের ওপরেই, গুমোটভাবে বৃদ্ধি পাচ্ছে অস্বস্তি

Weather forecast of The west Bengal (File Picture)
Weather forecast of The west Bengal (File Picture)

 

কলকাতা, ১৬ মার্চ: শুক্রবার রাতের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা নামল তিলোত্তমায়, তবুও এখনও রয়েছে স্বাভাবিকের ওপরেই। একইসঙ্গে রয়েছে গুমোটভাব, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

শুক্রবার রাতে কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দমকা হাওয়াও বইতে থাকে। আর এই বৃষ্টির সৌজন্যে শনিবার সকালে মহানগরীতে তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘলা। রবিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


You might also like!