kolkata

3 years ago

Kolkata News: দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মেচেদা লোকাল, ব্যস্ত সময়ে ব্যাহত ট্রেন চলাচল

Mecheda local escaped the accident, disrupting train movement during rush hours
Mecheda local escaped the accident, disrupting train movement during rush hours

 

কলকাতা, ১৬ ডিসেম্বর : বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খড়গপুরগামী মেচেদা লোকাল। রেল ট্র্যাক থেকে বেরিয়ে যাওয়ায় ঘটে বিপত্তি। কিন্তু সঠিক সময়ে আটকে দেওয়া হয় লোকাল ট্রেনটিকে। ফলে বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা। তবে ব্যস্ত সময়ে এমন বিপত্তি ঘটায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।

শনিবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ হাওড়া থেকে খড়গপুর ডাউন লাইনে ফুলেশ্বর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। লাইনে ফাটল দেখা দেয়। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেচেদা লোকালটিকে। দ্রুত মেরামতির কাজ শুরু হয়। ১১টা ৫০ মিনিটে লাইন মেরামতির পর ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। এর জেরে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে ট্রেন চলাচল যাতে ব্যাহত না হয়, তার জন্য মিডল লাইন দিয়ে এক্সপ্রেস ও লোকাল ট্রেন পাস করানো হয়। হাওড়া-খড়গপুর ডাউনলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। প্রতিদিনই এই অংশে অফিস টাইমে ভিড় উপচে পড়ে। এদিন শনিবার হওয়ায় সেই ভিড় তুলনামূলক খানিকটা কম থাকলেও অনেক যাত্রীই যাতায়াত করছিলেন। তাঁরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

You might also like!