
কলকাতা, ১৯ জানুয়ারি : কলকাতা থেকে মায়াপুরে গেলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দলীয় নেতাদের সাথে নিয়ে কলকাতা থেকে কপ্টারে মায়াপুরে গেলেন নাড্ডা। সেখানে পুরোহিত ও মন্দির পরিচালনার সদস্যরা তাকে স্বাগত জানান। এরপর তিনি ঘুরে দেখেন মন্দির চত্বর। গেলেন নির্মীয়মাণ ইসকন মন্দিরেও।
এরপর সড়কপথে নদিয়ার বেথুয়াডহরিতে যাবেন নাড্ডা। বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা কেন্দ্রের যে সকল কার্যকর্তারা রয়েছেন সকলেই উপস্থিত থাকবেন। এই জনসভার কর্মসূচি শেষ করে হোটেলে পৌঁছবেন জে পি নাড্ডা। তারপর সেখানে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারবেন তিনি। সবশেষে বৃহস্পতিবার মায়াপুর হয়ে আবারও কলকাতায় ফিরে আসবেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কৌশল ঠিক করতেই তাঁর এই বাংলা সফর। বুধবার রাতে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে ছিলেন বিজেপি
