kolkata

2 years ago

Mamata Banerjee:আবেগের আতিশয্যে চুল কেটে মমতার নাম, ২১ জুলাইয়ে অভিনব ছবি

Mamata's name with hair cut due to emotion, fancy picture on July 21
Mamata's name with hair cut due to emotion, fancy picture on July 21

 

কলকাতা, ২১ জুলাই  : তৃণমূল সমর্থকের চুলে দেখা গেল অভিনব ছাঁট। চুল কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা। এমনটা সচরাচর চোখে পড়ে খেলার মাঠে।

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূলের প্রথম সমাবেশ! তৃণমূলের বার্ষিক সমাবেশ থেকে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? তা জানতেই কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূল কর্মী ও সমর্থকরা দলে দলে পৌঁছেছেন কলকাতায়। আর তাকে কেন্দ্র করে জেলায় জেলায় দেখা যাচ্ছে অভিনব ছবি। সমর্থকদের উন্মাদনার চিত্র।

একটু আলাদা ভাবে নজর কাড়ার প্রচেষ্টা। মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন প্রকল্পের জয়গান গাওয়ার প্রয়াস। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকুণ্ঠ ভালবাসা জানানোর চেষ্টা। কেউ কেউ মাথায় চুল কেটে লিখেছেন মমতা। কারও বা পিঠে-বুকে, হাতে লেখা উলকিতে তাঁদের জননেত্রীর নাম। 'সম্মুখে ওই দিল্লির মসনদ...' মমতাকে নিয়ে কবিতা লিখেছেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তিনি এসেছেন একুশের সভায়। তিনি আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। বেলা যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ভিড়ও।দেদার বিক্রি হচ্ছে মমতার নানা ধরণের ছবি, ব্যাজ। এসবের মাঝে অভিষেকের ছবিও রয়েছে এক-আধটা।


You might also like!