Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee :ব্রিগেড থেকে দিল্লির কানে বাংলার ‘গর্জন’ পৌঁছে দেওয়ার আবেদন মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের শাসক দলকে ছাড়া হবে না—সেই বার্তা দিতে রাজ্যের মানুষকে আগামী রবিবার ব্রিগেডে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 বুধবার এক ভিডিয়ো বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘অপসংস্কৃতির বিরুদ্ধে, যার যার সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ আর সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন ৷’’

বুধবার দুপুর 3টে 6 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ 4 মিনিট 16 সেকেন্ডের ওই ভিডিয়োর সঙ্গে সংশ্লিষ্ট পোস্টে লেখা হয়, ‘‘বাংলার ধৈর্য ও সৌজন্যকে তার দুর্বলতা বলে ভুল করা উচিত নয় । 10 মার্চ বহিরাগত জমিদারদের এটা মনে করিয়ে দিতে হবে । এই রবিবার ব্রিগেড গ্রাউন্ডে জনগর্জন সভা একটি ঐতিহাসিক ঘটনা হবে সেই ভূমিতে, যা সর্বদা তার অধিকারের জন্য লড়াই করেছে । বাংলার নিরাপদ ভবিষ্যতের জন্য জনগণের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিন । বাংলাই দেখাবে পথ !’’

ওই ভিডিয়োর শুরুতে আগামী রবিবার (10 মার্চের) ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বলেন, ‘‘মানুষের এই সমবেত জমায়েতই এগিয়ে নিয়ে যাবে বাংলাকে ৷’’ তার পর নাম না করে একের পর এক ইস্যু তুলে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেন ৷ আবারও তিনি বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে ৷ গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে ৷ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷’’ এছাড়া আরও অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন ৷

এর পরই তিনি বাংলার সংস্কৃতির প্রসঙ্গ টানেন ৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, বাংলায় বিকৃত সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে ৷ বাংলা হচ্ছে দেশের সাংস্কৃতিক রাজধানী ৷ বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায় ৷ তিনি বলেন, ‘‘আজ অপসংস্কৃতির নাম করে বাংলাকে ভাগ করার চক্রান্ত, বাংলার সংস্কৃতি শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি না ৷’’ তিনি আরও জানান, বাংলা সকলকে আপন করে নেয় ৷

এই সবের বিরুদ্ধেই বাংলার মানুষকে আগামী রবিবার তৃণমূলের ব্রিগেডে যোগদানের আহ্বান জানান তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় যাঁরা বসবাস করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে, যাঁর যাঁর সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ আর সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি ৷


You might also like!