
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সরকার কর্মচারিদের একাংশ DA নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলনের পথে হেঁটেছে। রাজ্য সরকারি কর্মচারি পরিষদ নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে BJP-কে। পাশাপাশি তিনটি রাজ্য সরকারি সংগঠন কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আইনি লড়াই লড়ছেন। সব নিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য শাসক দলকে DA ইস্যুতে বিঁধতে চলেছেন বিরোধীরা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
সূত্রের খবর এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারিদের উদ্দেশে বড় বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্য শাসক দল সমর্থিত সরকারি কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলেছে জানুয়ারি মাসে। আর এই সভা থেকেই রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই।
এই সংগঠনের চেয়ারম্যান মানস ভ্যুঁইয়া জানুয়ারির সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গে বলেন, 'মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। তিনি আমাদের আদর্শ, আমাদের রক্ষাকর্তাও। আমরা চাইব তিনি এসে বার্তা দেবেন।' পাশাপাশি DA নিয়ে এদিনের সভা থেকে বার্তা দেওয়া হতে পারে, এমনই বার্তা দিয়েছেন মানসও। তিনি বলেন, ‘বিরোধীদের আক্রমণের সব জবাব এই মঞ্চ থেকে দেওয়া হবে।’
সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এদিনের সভা থেকে রাজ্যে DA নিয়ে বড় ঘোষণা করা হতে পারে? উঠছে প্রশ্ন।
