Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

kolkata

2 years ago

Mamata Banerjee:খড়গপুরে রেল বস্তি উচ্ছেদের হুমাকর রুখতে আন্দোলনের নির্দেশ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃখড়াপুরে রেলবস্তি এলাকায় বিদ্যুৎ সংযোগ ও জলের লাইন কাটা এবং উচ্ছেদের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ ধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে খড়াপুর তৃণমূলকে লাগাতার আন্দোলনের নির্দেশ দেন তিনি।বিশেষ দায়িত্ব নিতে বললেন খড়গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকারকে। মঞ্চ থেকে নেমে যাওয়ার পথে আলাদা করে তঁার সঙ্গে কথাও বললেন। কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের বিরুদ্ধে রণং দেহি মেজাজ যে ছাড়তে নারাজ মুখ‌্যমন্ত্রী তাও মঙ্গলবার তিনি প্রতিটি ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন।

সোমবারই বিকেলে দলের মন্ত্রী, বিধায়ক ও জেলা পরিষদ সদস‌্যদের নিয়ে সার্কিট হাউসে বৈঠক করেছিলেন মুখ‌্যমন্ত্রী। সেখানেই খড়গপুরের (Kharagpur) প্রাক্তন বিধায়ক রেল কলোনিতে জল ও বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ করার অভিযোগ তোলেন। যা শুনে প্রচণ্ড চটে যান মুখ‌্যমন্ত্রী। প্রশাসনিক সভামঞ্চ থেকেই এদিন মুখ‌্যমন্ত্রী বলেছেন, ‘‘আমার কাছে দুঃখের খবর খড়গপুরে রেল কলোনির ৮টি ওয়ার্ডে নির্বাচনের আগে জল ও বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেব। আমি এবার চ‌্যালেঞ্জ করে গেলাম একটা বাড়ির জল কাটলে, বিদ‌্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসটাকে রক্ষা করি।’’ তার পরই খড়গপুরের নেতাদের উদ্দেশে‌ বলেছেন, রেগুলার যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। প্রশাসন প্রশাসনের কাজ করবে।

মেদিনীপুর লোকসভার মধে‌্য খড়গপুরে বিজেপির সংগঠন খুবই শক্তিশালী। এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ‌্যায়ও বিজেপির। সাংসদ দিলীপ ঘোষ তো এই খড়গপুর থেকেই প্রায় ৪০ হাজার ভোটের লিড পেয়েছিলেন। ফলে খড়গপুরে এবার বিজেপিকে ধাক্কা দিতে চাইছে তৃণমূল। খড়গপুর শহরে একসময় নব্বই শতাংশ এলাকাই ছিল রেলের অন্তর্ভুক্ত। রেল আবাস, রেল কলোনি থেকে শুরু করে রেল সংক্রান্ত নানা সমস‌্যা আছে ওই এলাকায়। বিভিন্ন সময়েই উচ্ছেদ অভিযান চলে রেলের পক্ষ থেকে। এবারও ভোটের আগে বিজেপির দিকে ভোট টানতে ফের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলে মুখ‌্যমন্ত্রীর কাছে অভিযোগ তোলেন প্রদীপ সরকার। এদিনও মঞ্চ থেকে নামার পথে কাছে ডেকে নেন প্রদীপকে। কথা বলেন তঁার সঙ্গে।

প্রদীপবাবু বলেছেন, ‘‘সবাইকে নিয়ে গণআন্দোলন করার নির্দেশ দিয়েছেন দিদি। মানুষের গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্রের একটা কপি তঁার কাছেও পাঠাতে বলেছেন। তিনি নিজেও এ বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।’’ উল্লেখ করা যেতে পারে, সংখ‌্যাগরিষ্ঠ কাউন্সিলরদের বিদ্রোহের জেরে এই প্রদীপ সরকারকেই গত ২০২২ সালের ডিসেম্বর মাসে খড়গপুর পুরপ্রধানের পদ থেকে পদত‌্যাগ করতে বাধ‌্য করা হয়। বর্তমানে তঁার কোনও পদ নেই বলে দলনেত্রীর কাছে অনুযোগও জানান তিনি। তখনই তঁাকে আশ্বাস দিয়েছিলেন দলনেত্রী। আর এদিন প্রশাসনিক সভামঞ্চেও বিধায়ক তথা জেলা চেয়ারম‌্যান দীনেন রায়কে নির্দেশ দিয়ে গিয়েছেন প্রদীপকে দলের কাজে লাগানোর জন‌্য।


You might also like!