kolkata

2 years ago

Mamata Banerjee tributes to Omen Chandy: ওমেন চান্ডির প্রয়াণে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee tributes to Omen Chandy
Mamata Banerjee tributes to Omen Chandy

 

কলকাতা, ১৮ জুলাই: ওমেন চান্ডির প্রয়াণে টুইটারে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, “কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের সময়ের প্রবীণ রাষ্ট্রনায়ক শ্রদ্ধেয় ওমেন চান্ডির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবীণ এই কংগ্রেস নেতা কেরালার উন্নয়ন এবং জনজীবনের গণতন্ত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং যোগ্য ও জনপ্রিয় নেতার অগণিত অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছেন, ওমেন চান্ডির প্রয়াণে একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।

You might also like!