kolkata

3 years ago

Mamata Resign From the post of CM : অমিত শাহকে ফোন করেছি, প্রমাণ হলে ইস্তফা দেব মুখ্যমন্ত্রীর পদ থেকেঃ মমতা

( File Picture )Mamata Banerjee
( File Picture )Mamata Banerjee

 

কলকাতা, ১৯ এপ্রিল : নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা তথা এক সময়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভুঁইফোড়’ বলেও শিশির পুত্রকে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অমিত শাহকে তিনি ফোন করেছেন প্রমাণ করতে পারলেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।

মঙ্গলবার সিঙ্গুরে শুভেন্দুবাবু দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয়’ তকমা যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী না কি ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ৪ বার ফোন করেছিলেন শাহকে। বুধবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, পরিকল্পনা মাফিক মিথ্যাচার করা হচ্ছে। অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলেও দাবি করেন। আরও বলেন, ‘কারও দয়ায় জাতীয় দল হইনি’। তাঁর প্রশ্ন, ‘জাতীয় মর্যাদা কি শুধু নির্বাচন কমিশনের হাতে’? এরপরেই বলেন, দলের নাম ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-ই থাকবে।

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, নির্বাচন কমিশনকে ওরা নিয়ন্ত্রণ করবে? বলেন, ক্ষমতায় আছে বলে ওরা যা খুশি করছে। তাঁর দাবি, বিজেপির বিরোধিতা করার জন্যই তৃণমূলের ওপর আক্রমণ করছে গেরুয়া দল। অভিযোগ, চাপ দেওয়া হচ্ছে সাংবাদিক, বিচার ব্যবস্থার ওপরেও। অভিযোগ, ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে।

You might also like!