kolkata

2 years ago

Mamata Banerjee: যাদবপুরের ঘটনায় সিপিএম কেই নিশানা মমতার!

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

১৪ অগাস্ট, কলকাতাঃ যাদবপুরের ঘটনায় এবার বেহালা থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন, যাদবপুর আতঙ্কপুর হয়ে গিয়েছে, তিনি আর সেখানে যেতে চান না। 

বেহালায় গিয়ে যাদবপুরের ঘটনা সম্পর্কে তিনি বলেন,“যাদবপুরে যেভাবে ছেলেটির বাবা মা অনেক স্বপ্ন নিয়ে নামকরণ করেছিলেন। যাদবপুরের ছেলেটিকে অত্যাচার করতে করতে, ওঁর বাবার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। ওর বাবা বলেছে বিচার চায়। ওর বাবা ফোনে বলেছে ও খুব কাঁদত বলব খুব অত্যাচার হয়েছে। আমি যাব ঠিক করেছিলাম। কিন্তু আমি এতো দূর।” 

“কিন্তু আমি বুঝতে পারিনি ওরা আমার ছেলেকে অত্যাচার করে উপর থেকে ছুঁড়ে ফেলে দেবে। আমি এর বিচার পাই। এরা কারা? এরা মাক্সসবাদী। এখন বিজেপি, কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করছে। তৃণমূল ওদের এক নম্বর শত্রু। ওদের লজ্জা, আবেগ, বিবেক বলে কিছু নেই।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ছেলেটি একটি মাদুলি পড়েছিল। ওটাও খোলানো হয়েছে। মানে ওদের জমিদারি। ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। ব়্যাগিং করে ছেলেমেয়েদের উপরে। একটা আতঙ্কপুর হয়ে গেছে। আমি এতে মর্মাহত, দুঃখিত। আমি যাদবপুরে যেতে চাই না। কারণ, পড়াশুনা ভাল হতে পারে। শুধু পড়াশুনায় ভাল হলে মানুষ মানুষ হয় না। যদি বিবেক না থাকে। সবাই খারাপ না। ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে আসলেই তাদের উপর অত্যাচার চালানো একটা অধিকার। আজও লজ্জা নেই। এখনও সেই দানবিক ভূমিকায় রয়েছে এরা। কেউ সিপিএম, বিজেপি করবেন না। এরা দানবিক শক্তি। মানবিক শক্তি নয়।”

You might also like!