Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Mamata Banerjee : সিঙ্গুর, নন্দীগ্রাম আলাদা, তুলনা টেনে ভুল করবেন না, ইঙ্গিতপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বাঁকুড়ায় খাতরার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি সন্দেশখালি নিয়ে কথা না বললেও, খাতরা থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, নন্দীগ্রাম আলাদা, সিঙ্গুর আলাদা । একটার সঙ্গে আরেকটার তুলনা করে হিংসা না ছড়ানোর বার্তা দিয়েছেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর । এক এক জায়গার আলাদা আলাদা চেহারা । একটার সঙ্গে আর একটার তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। কোথাও রক্ত ঝরুক আমি চাই না। কোথাও অত্যাচার হোক চাই না ।'

তৃণমূল নেত্রী আরও বলেন, 'যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার? ভান্ডারে কিন্তু অনেক কিছু জমা আছে। ভান্ডার যখন খুলব তখন বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক। আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিই না।'

জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার পুরুলিয়ায় সভা করেছেন । বুধবার বাঁকুড়ার সভার পর বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করে কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ।


You might also like!