kolkata

3 years ago

Mamata Banerjee demands resignation of Amit Shah : 'সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি' : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee - Amit Shah
Mamata Banerjee - Amit Shah

 

কলকাতা, ১৭ এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–এর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ও বীরভূমে গিয়ে তাঁর বক্তব্য প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছি। তিনি কখনওই সংবিধানের শপথ নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পাব, এরপর বাংলায় সরকার চলে যাবে।"

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছি। সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনওই বলতে পারেন না ৩৫টা আসন পাব আর পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলায় সরকার আর থাকবে না। সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে কেন্দ্র। সংবিধানও কি বদল হচ্ছে তাহলে? আমরা মনে করি এই কথা বলার পর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার অধিকার নেই। আমরা সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি'।

তিনি আরও বলেন রিপ্লাইটা আমার আগেই দেওয়া উচিত ছিল। গত ১৪ এপ্রিল ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন। সেটা তিনি করতেই পারেন। এটা তাঁর স্বাধীনতা। তাঁর পার্টির মিটিংয়ে তিনি কী বলবেন, সেটা তাঁর বিষয়।

প্রসঙ্গত, গত শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিউড়ির বেণীমাধব স্কুল মাঠের সভা থেকে থেকে লোকসভা ভোটের সুর বেঁধে দেন অমিত শাহ । তিনি বলেন, ‘২০২৪ সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হলে বাংলায় ৩৫টি আসনে পদ্মফুল ফোটাতে হবে। আর সেটা হলেই ২০২৫ সালের মধ্যে দেখবেন দিদির সরকার কাড়াড়াড়া ফুসসস হয়ে যাবে!’ যা নিয়ে আজ সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

You might also like!