kolkata

3 years ago

Mamata meets Amit Shah: মমতা-অমিতের একান্ত বৈঠক ২০ মিনিট, এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন

Mamata-Amit's private meeting 20 minutes, questions about agency hyperactivity
Mamata-Amit's private meeting 20 minutes, questions about agency hyperactivity

 

কলকাতা, ১৭ ডিসেম্বর : শনিবার সকাল থেকে জল্পনা ছিলই। কিন্তু নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষ মধ্যাহ্নভোজের পর একবার নবান্ন থেকে বেরিয়ে যায় শাহের কনভয়। তাতে সকলের ধারণা হয়, বুঝি শাহের সঙ্গে মমতার বৈঠক হবে না। তবে শেষ পর্যন্ত হল। নবান্নে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। বৈঠকে যোগ দিতে মূল গেটে না গিয়ে নবান্নর ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়। অমিত শাহ নামলে সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। দু'জনে তারপর হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে। তারপর ২০ মিনিট কথা হয় দুজনের।

আলোচ্য বিষয়ের মধ্যে এজেন্সির অতি সক্রিয়তা কতটা মাত্রা পেয়েছে, তা নিয়ে রয়েছে জল্পনা। ইদানীং বাংলায় অতি সক্রিয় ইডি সিবিআই। হেফাজতে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়। ক্রমাগত এজেন্সির তৎপরতা নিয়ে কেন্দ্রকে আক্রমণও করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, কেন্দ্রর বিরুদ্ধে রাজ্যের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। অর্থনৈতিক ভাবে বাংলাকে পর্যুদস্ত করছে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই। বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের আক্রমণের নিশানায় থেকেছেন শাহ। এই পরিস্থিতিতে দুজনের সাক্ষাৎ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল। এক দেশ এক পুলিশ নীতি নিয়েও কথা হয়ে থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


You might also like!