
কলকাতা, ১৭ জুলাই: পঞ্চায়েত ভোটের আগে থেকেই শুরু হরেছে শরিকি বিবাদ। এই বিবাদ কখনও কখনও খুন জখমে পরিণত হচ্ছে। এসব নিয়ে মামলাও হয়েছে বেশ কটি। বৃহস্পতিবার নতুন করে আরও মামলা হল বিষয়টি নিয়ে।
নানা ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জেরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনই দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। ওই আইনজীবীর নাম অনিন্দ্যসুন্দর দাস।
কলকাতা হাই কোর্টের কাছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর করার আর্জিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। দুপুরে সেই মামলার শুনানির সম্ভাবনা।
