
কলকাতা, ৩ সেপ্টেম্বর : স্টিফেন কোর্টের বিল্ডিংয়ের কার্নিস ভেঙে জখম পথচারী । শনিবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তি মনোজ রাম্বানি। পাশেই রাসেল স্ট্রিটে তাঁর বাড়ি। সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে বিল্ডিংয়ে। জানা গিয়েছে, বিল্ডিংয়ের নিচ দিয়ে যাওয়ার সময় আচমকা কার্নিস ভেঙে পড়ে তাঁর মাথায়। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পার্কস্ট্রিট থানার পুলিশ। তারা এসে এলাকা ঘিরে ফেলে। ওই ভবনের সামনে কাউকেই আসতে দেওয়া হচ্ছে না। রবিবার, ছুটির দিনে পার্ক স্ট্রিটের রাস্তা অন্যদিনের তুলনায় ফাঁকাই ছিল। তাই বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছে পুলিশ। ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
