
কলকাতা, ২২ জুলাই : দ্বিতীয় হুগলি সেতুতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায় একটি বাস। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ থেকে ৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর ওপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে। এরপর বাসটি ডিভাইডারে উঠে যায়। এই দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে কিছু সময়ের জন্য।
