
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। জানা গিয়েছে তিনি প্রয়াত হয়েছেন বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ।
জানা গিয়েছে, রবিবার সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাজারেও গিয়েছিলেন অমল মুখোপাধ্যায়। এরপর বাড়ি ফেরার পর সিঁড়ি থেকে পড়ে যান তিনি বলে পরিবার সূত্রে খবর। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তাঁর। এরপর হঠাৎ তাঁর কান দিয়ে রক্তপাত শুরু হয়। তড়িঘড়ি তাঁকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
