kolkata

2 years ago

'Food Street' at Kolkata : কলকাতার নতুন সংযোজন ‘ফুড স্ট্রিট’! কী কী মিলবে জানেন কী?

'Food Street' at Kolkata (File Picture)
'Food Street' at Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতাকে বলা হয় "সিটি অফ জয়" আর সেই আনন্দের সিংহ ভাগই আদায় করে নেয় কলকাতার স্ট্রিট ফুড। কলকাতার এই সব খাবার যেমন সহজলোভ্য তেমনই মুখরোচক ও বটে। কলকাতা এমন এক শহর যেখানে ৩০-৪০ টাকায় পেট ভরে খাবার খাওয়া যায়। শুধু ভরপেট খাবারই নয় খাবারের এত ভ্যারাইটি মনে হয় না দেশের আর কোনো শহরে মেলে বলে। 

কলকাতার রাজপথের ধারে থাকা পাঁচ তারা হোটেল হোক বা ঠেলা নিয়ে ফুটপাতে বিক্রি করা খাবারই হোক স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় সে সব পদ। 

কলকাতার এই সব কলকাতার স্ট্রিট ফুডকে বানিজ্যিক স্তরে নিয়ে যাবার জন্য এবার ঝাঁ চকচকে ‘ফুড স্ট্রিট’ চালু হতে চলেছে কলকাতায়। জানা গেছে, কলকাতা পুরসভা এমন তিনটি ‘ফুড স্ট্রিট’ বানাবে বলে জায়গা খুঁজছে। রাস্তা চিহ্নিত করে, সেখানে কী কী পরিকাঠামো প্রয়োজন, তা নিয়ে বৈঠকও করেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে এবং জল সরবরাহ, আলো, নিকাশি, জঞ্জাল সাফাই-সহ বিভিন্ন বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর, ব্যাঙ্কক-সহ বিদেশের একাধিক শহরে রমরম করে চলে এই ধরনের ফুড স্ট্রিট। এবার তারই ঝলক মিলবে তিলোত্তমায়। ঐতিহ্য ও আধুনিকতা মেলবন্ধনে গড়ে উঠবে এই ফুড স্ট্রিট। পুরসভা জানিয়েছে, এই বিশেষ প্রকল্পটি আদতে কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পে দেশের ১০০টি জায়গা বেছে নেওয়া হয়েঠে ‘ফুড স্ট্রিট’ তৈরির জন্য। পশ্চিমবঙ্গে তার মধ্যে চারটি হবে, যার তিনটিই হবে কলকাতায়। উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার তিনটি রাস্তাকে বেছে নেওয়া হবে এই জন্য।

সূত্রের খবর, খাবারের দোকানগুলিতে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে পুরসভা।থাকবে বসার ব্যবস্থা, হাত ধোয়ার সুবিধা। বায়ো-টয়লেটও বসানো হতে পারে। স্বাস্থ্যবিধির সঙ্গে কোনও আপস করা হবে না। এক একটি রাস্তা সাজানোর জন্য ইতিমধ্যেই এক কোটি টাকা করে মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। এই সব স্টলে দেশী খানার পাশাপাশি মোগলাই ও বিদেশী খানা ও মিলবে বলে জানা যাচ্ছে। 


You might also like!