kolkata

2 years ago

Kolkata Traffic Update: বুধের শহরে কি বলছে ট্রাফিক আপডেট!

Kolkata Traffic (File Picture )
Kolkata Traffic (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের মাঝখানে এসে ট্রাফিকের হালচাল জেনে নেওয়া ভাল। মাঝে আর একটা সপ্তাহ তারপর থেকেই শুরু হতে চলেছে উৎসবের মরসুম। সেক্ষেত্রে যানজটে নাকাল হতে পারে সাধারণ মানুষ। আর পুজোর মরসুমে কলকাতায় যে যানজট হবে এমনটা স্বাভাবিক। তাই জেনে রাখা ভালো কোনো মিটিং মছিল আজ রয়েছে কি না। 

লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, আজ এখনও পর্যন্ত শহরের যান চলাচল স্বাভাবিকই রয়েছে। কোনওরকম দুর্ঘটনার খবরও নেই। তবে এদিন শহরে রয়েছে একাধিক মিছিল। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ রানি রাসমনি অ্যাভিনিউতে রয়েছে একটি মিছিল। যার জন্য শিয়ালদা-হাওড়া থেকে যাবে মিছিল। দুপুর ২টোর সময় রামলীলা ময়দান থেকে হগ স্ট্রিট পর্যন্ত রয়েছে মিছিল। আর দুপুর আড়াইটের সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলায় পৌঁছবে আরও একটি মিছিল। যদিও ট্রফিকের তরফ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই থাকবে বলে জানানো হয়েছে। অ্যন্যদিকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সবসয়ই মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে হেলমেট পরে বাইক-স্কুটার চালানো এবং সিগনাল দেখে রাস্তা পারাপারের নির্দেশ দেওয়া হয়।


 

You might also like!