kolkata

2 years ago

JU Student Death :স্বপ্নদীপের বাবার খুনের অভিযোগে মামলা রুজু কলকাতা পুলিশের

Kolkata Police registered a case on the murder of Swapndeep's father
Kolkata Police registered a case on the murder of Swapndeep's father

 

কলকাতা, ১১ আগস্ট  : ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে বৃহস্পতিবারই খুনের অভিযোগ করেছিলেন যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু। শুক্রবার তিনি বুধবার রাতের ওই অস্বাভাবিক মৃত্যুর প্রেক্ষিতে মামলা রুজু করেছেন কলকাতা পুলিশ।

তবে স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট কারও নাম করে অভিযোগ দায়ের করেননি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীকেও স্বপ্নদীপের বাবা র‌্যাগিংয়ের বিষয়টি জানিয়েছিলেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, ‘‘পুত্রকে তো ফিরিয়ে দিতে পারব না, তবে দোষীরা যাতে শাস্তি পায় এবং তদন্ত ঠিক মতো হয়, তা দেখব।’’স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুতে র‌্যাগিংয়ের অভিযোগ তোলে পরিবার। তাঁর মামা অরূপ কুণ্ডু দাবি করেন, সোমবার থেকে বাংলা বিভাগের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। জায়গা না পেয়ে হস্টেলে এক বন্ধুর সঙ্গে অতিথি হিসাবে থাকছিলেন স্বপ্নদীপ। অভিযোগ, সেখানেই র‌্যাগিং করা হয়েছে তাঁর ভাগ্নেকে।

বুধবার রাতে মাকে ফোন করে ‘ভাল নেই’ বলেও নাকি জানিয়েছিলেন স্বপ্নদীপ। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


You might also like!