
কলকাতা, ১ ডিসেম্বরঃ শনিবার বেশ শহর কলকাতার একাংশে পানীয় জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, পিকনিক গার্ডেন থেকে নিউ গড়িয়া পর্যন্ত মূলত ইএম বাইপাস লাগোয়া দু'দিকের ১৮টি ওয়ার্ডে জল সরববরাহ বন্ধ থাকবে।
এছাড়া পরিষেবা ব্যাহত হবে পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, গিরিন্দ্রশেখর রোড, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরপপোতা, দুর্গাপুর, বাঘা যতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক এলাকায়।
জয়হিন্দ জল প্রকল্পের পাইপলাইনের লিকেজ, ভালভ সারানোর কাজ চলবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
